ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চারদিন পর খুলে দেওয়া হলো ববি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৭:৫১:২০
চারদিন পর খুলে দেওয়া হলো ববি চারদিন পর খুলে দেওয়া হলো ববি
রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক: চারদিনের কমপ্লিট শাটডাউনের পর তালা খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভিসির অফিস আদেশের পরিপেক্ষিতে নিজ নিজ দপ্তরের তালা খুলে অফিসিয়াল কাজ শুরু করা হয়েছে। তবে শ্রেণিকক্ষগুলো খোলা হলেও পাঠদান এখনো শুরু হয়নি। একইসাথে যাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়নি নিজ নিজ বিভাগ থেকে। অপরদিকে আগামী সপ্তাহের শুরুতেই ঈদের ছুটিতে বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়। ফলে আন্দোলনে স্থগিত হওয়া পরীক্ষাগুলো ঈদের আগে হচ্ছে না বলে নিশ্চিত করেছেন দপ্তরগুলোর দায়িত্বপ্রাপ্তরা। উল্লেখ্য, গত ১১ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের চার দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের আওতায় ছিলো বরিশাল বিশ্ববিদ্যালয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ