ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৫:৪৯:৫০
পূর্বধলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার পূর্বধলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বার (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বুধবার (১৩ মে) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার উপজেলার গোহালাকান্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত জহর আলীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম বুধবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল জব্বারের বসতঘরের উত্তর পাশের কক্ষে তল্লাশি চালিয়ে একটি কমলা রঙের সিনথেটিক ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়ের হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ