কেন্দুয়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেল ২ গাভী ও ৩ ছাগল
কেন্দুয়ায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেল ২ গাভী ও ৩ ছাগল
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা দুটি দুগ্ধজাত গাভী ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতরভাবে দগ্ধ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারুন্দিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গারুন্দিয়া গ্রামের বাসিন্দা ও ইটভাটা শ্রমিক সোহেল মিয়া (৩৭)
রাত আনুমানিক ২টার দিকে সোহেল মিয়ার মা মনোয়ারা বেগম (৬০) গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই গোয়ালঘরে থাকা দুটি গাভী ও তিনটি ছাগল পুড়ে মারা যায়।
এ সময় গবাদিপশু উদ্ধার করতে গিয়ে সোহেলের ছোট ভাই জুয়েল (৩৫) আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডে আরও তিনটি গরু গুরুতরভাবে দগ্ধ হয়েছে। স্থানীয় পল্লী চিকিৎসক হাফিজ উদ্দিন জানান, দগ্ধ গরুগুলোর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও স্থানীয়দের ধারণা, মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েলের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে।
হঠাৎ এ অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে ইটভাটা শ্রমিক সোহেল মিয়ার পরিবার এখন মানবেতর পরিস্থিতিতে পড়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় সহায়-সম্বল হারিয়ে বিপাকে পড়েছে শ্রমিক সোহেল মিয়ার পরিবার।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স