ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১২:২৫:৩৬
আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের মতবিনিময় আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম কলেজের প্রিন্সিপাল খান মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রিন্সিপাল কামরুজ্জামান এক্স স্টুডেন্ট ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন গঠনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ফোরামের নেতৃবৃন্দও স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে স্কুল প্রাঙ্গণে এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে প্রিন্সিপালের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সকলের মধ্যে আন্তরিকতা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ