ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় দুই ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১১:৩৪:১৬
সাঘাটায় দুই ছিনতাইকারী আটক সাঘাটায় দুই ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার সাঘাটায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আটককৃত হুমায়ুন কবীর ও সোহাগ সরকার উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন বুধবার রাত ১০টার দিকে তার আত্মীয়ের বাড়ি আসার সময় সাঘাটা উপজেলার ঘুড়িদহ  ইউনিয়নের ডাকবাংলা মোড় নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের হুমায়ুন কবির ও সোহাগ সরকারসহ কয়েকজন তার পথরোধ করে। এ সময় তার কাছে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। রিপার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ ব্যাপারে সাঘাটা থানার ওসি মাহবুবুল আলম বলেন, এ ঘটনায় সাঘাটা থানায় অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেপ্তার করে গাইবান্ধা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ