ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ পুলিশের হাতে মানবপাচারের মূলহোতা আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১০:৪৬:৩২
টেকনাফ পুলিশের হাতে মানবপাচারের মূলহোতা আটক টেকনাফ পুলিশের হাতে মানবপাচারের মূলহোতা আটক
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের শীর্ষ মানবপাচারকারী ও মালয়েশিয়া মানবপাচারের সময় আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনার মূলহোতা শাকের মাঝি পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিরুদ্ধে মানব পাচারসহ ১১টি মামলা রয়েছে।

আটক শাকের মিয়া শাকের মাঝি টেকনাফ সাবরাং মুন্ডার ডেইলের কবির আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি জানান, বুধবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ১ ঘণ্টাব্যাপী টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে শাকের মিয়া শাকের মাঝি (৪২), গ্রেপ্তার করে।

ওই আসামি টেকনাফের শীর্ষ মানবপাচারকারী এবং মানবপাচারের শিকার আন্দামান দ্বীপপুঞ্জের নৌকাডুবির ঘটনার মূলহোতা বলে এলাকায় জনশ্রুতি রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার হয়।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার, মাদক, অস্ত্র, চোরাচালানসহ সর্বমোট ১১টি মামলা রয়েছে বলে জানান ওসি সাইফুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ