ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্টগ্রামে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১০:১৭:৫৫
অষ্টগ্রামে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু অষ্টগ্রামে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির উঠানে খেলার সময় পাশের গর্তের পানিতে পড়ে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ৪নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​নিহত জিম মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রামের ইরান সর্দারের বাড়ির মো. রাব্বি মিয়ার ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,
বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু জিম। খেলার একপর্যায়ে পরিবারের সবার অজান্তে সে বাড়ির পাশে পানিভর্তি একটি গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

অনেকক্ষণ পর গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ হাসান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ