পূর্বধলায় অন্তঃসত্ত্বা কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
পূর্বধলায় অন্তঃসত্ত্বা কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিজের ১৬ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার কন্যার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ভুক্তভোগী আগে ঢাকায় কাজ করলেও পরে তাকে বাড়িতে নিয়ে আসার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভিকটিমের শারীরিক পরিবর্তন দেখে স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি প্রকাশ পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তার বক্তব্যের ভিত্তিতে মামলা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার কন্যার ওপর নির্যাতন চালিয়ে আসছিল। ভুক্তভোগী আগে ঢাকায় কাজ করলেও পরে তাকে বাড়িতে নিয়ে আসার পর এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভিকটিমের শারীরিক পরিবর্তন দেখে স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি প্রকাশ পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং তার বক্তব্যের ভিত্তিতে মামলা রুজু করে।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক ও স্পর্শকাতর। সংবাদ পাওয়ার পরপরই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত পিতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভিকটিমের ডাক্তারি পরীক্ষ↓ নোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স