ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​‎আজমিরীগঞ্জে অভিযানে ‘নিউজ অফিস’ থেকে কথিত তিন সাংবাদিকসহ আটক ৫, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ২১:৪৬:৪৬
​‎আজমিরীগঞ্জে অভিযানে ‘নিউজ অফিস’ থেকে কথিত তিন সাংবাদিকসহ আটক ৫, ইয়াবা উদ্ধার ​‎আজমিরীগঞ্জে অভিযানে ‘নিউজ অফিস’ থেকে কথিত তিন সাংবাদিকসহ আটক ৫, ইয়াবা উদ্ধার

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। 

‎হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি কথিত সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের সাংবাদিক পরিচয় দিতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎মঙ্গলবার (১২ মে) রাতে পৌর সদরের গরুবাজার এলাকায় ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে এ অভিযান চালানো হয়।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে ১৩টি ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

‎আটক ব্যক্তিরা হলেন-শরীফনগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে লালন পারভেজ (৩৫), মৃত জ্যোতি মিয়ার ছেলে জুমন মোড়ল (৪০), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৮), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩৫) এবং আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩৩)।

‎পুলিশ জানায়, লালন পারভেজ ও দিলোয়ার হোসেন স্থানীয় একটি পত্রিকার সঙ্গে সম্পৃক্ত থাকার দাবি করতেন। জুমন মোড়লও নিজেকে জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। তবে এসব পরিচয়ের সত্যতা যাচাই করা হচ্ছে।

‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”

‎তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ