ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​জামায়াত নেতা মাওলানা মুশফিকুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন, মহানগর জামায়াতের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ২০:৩১:২৮
​জামায়াত নেতা মাওলানা মুশফিকুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন, মহানগর জামায়াতের গভীর শোক ​জামায়াত নেতা মাওলানা মুশফিকুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন, মহানগর জামায়াতের গভীর শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ৭নং ওয়ার্ডের ওলামা বিভাগের সদস্য মাওলানা মুশফিকুর রহমান প্রায় দুই সপ্তাহ যাবত কিডনি ও লীভারের রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার (১২ই মে) ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১:৩০ মিনিটে ৩৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আজ বুধবার (১৩ই মে) বিকাল ৫:৩০ মিনিটের সময় (বাদ আছর) ৭নং ওয়ার্ডের পান্থ সড়ক, সুরাইয়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং ২৫নং ওয়ার্ড রূপাতলী বাস্ট্যাণ্ডের পশ্চিম পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ড. ফাহফুজুর রহমান, বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান নাঈম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, পাওয়ার হাউজ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল গফফারসহ অন্যন্য নেতৃবৃন্দ। 

মাওলানা মুশফিকুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, ও বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মুশফিকুর রহমানের ইন্তেকালে ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দা'ঈ ভাইকে হারালাম। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন।

নেতৃবৃন্দ আরো বলেন, ইতোমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন, শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমীন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ