ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : মাসুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ২০:০৩:৩১
চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : মাসুদ চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই : মাসুদ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ হজম করেছে পাকিস্তান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনে ১০৪ রানে হার মেনেছে শান মাসুদের দল। হারে সিরিজ শুরু করার পর আলোচনায় এখন একটি বিষয়টি- কেন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।

ম্যাচ শেষে নিজের সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে শান মাসুদ বলেন, ‘কন্ডিশন দেখে মনে হয়েছে পেসারদের জন্য সেরা কন্ডিশন। এ কারণেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। ভেবেছিলাম দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভালো হবে।’

পাকিস্তান অধিনায়ক মাসুদের ভেবেছিলেন, কিছুটা লিড পেলেই ম্যাচের চিত্রনাট্য অন্যরকম হলেও হতে পারত। তিনি বলেন, ‘আমরাও ব্যাট হাতে ভালো শুরু করেছিলাম। ছেলেদের আরো বেশি রান করতে হতো, লিড নেওয়া প্রয়োজন ছিল।’

প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়েছে দল। স্বাভাবিকভাবেই হতাশ পুরো পাকিস্তান শিবির। জয় থেকে বঞ্চিত হলেও সতীর্থ ক্রিকেটারদের প্রচেষ্টা নিয়ে কোনো অভিযোগ নেই মাসুদের, ‘চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কেননা ছয় মাস পর আপনি খেলতে নেমেছি। শান্ত ও মুমিনুল অনেক ভালো খেলেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলের অভিষিক্তদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সাহস নিয়ে দলের হয়ে লড়ে গেছে তারা।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ