ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৫ মাস পর ফের সচল হচ্ছে চিলমারী-রৌমারী ফেরি চলাচল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১৯:৪৮:৩০
প্রায় ৫ মাস পর ফের সচল হচ্ছে চিলমারী-রৌমারী ফেরি চলাচল প্রায় ৫ মাস পর ফের সচল হচ্ছে চিলমারী-রৌমারী ফেরি চলাচল
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
নাব্য সংকটের কারণে দীর্ঘ চার মাস ২৩ দিন বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি চলাচল। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফেরি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।
 
বিষয়‌টি নিশ্চিত ক‌রেছেন, বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আকিব সোহেল আকাশ এবং সহকারী ব্যবস্থাপক হিসাব মোঃ নুরন্নবী ইসলাম।
 
তারা জানান, আগামী ১৪ মে‌ (বৃহস্প‌তিবার) রৌমারী থেকে ফেরি কদম চিলমারীর উদ্দেশে ছেড়ে আসবে এবং পরবর্তীতে কুঞ্জলতা ফেরি ট্রাফিকে যুক্ত হবে।
 
জানা গে‌ছে, কুড়িগ্রামে দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী ফেরি সার্ভিস চালু হয়। কিন্তু চালুর পর প্রায় তিন বছরের মধ্যেই নাব্য সংকটের অজুহাতে অসংখ্যবার ফেরি চলাচল বন্ধ হয়। সর্বশেষ গত বছরের ১৯ নভেম্বর থেকে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হ‌য়ে যায় ফেরি।
 
সূত্র জানায়, এবার ড্রেজিং করার কার‌ণে প্রায় ৬-৭ কি‌লোমিটার দূরত্ব ক‌মে আস‌বে। সেই স‌ঙ্গে আসন্ন ঈদ‌কে সাম‌নে রে‌খে ২৪ ঘণ্টা ফে‌রি চলাচল কর‌বে ব‌লেও সূ‌ত্রটি জা‌নি‌য়ে‌ছে।
 
বিআইডব্লিউটিসি চিলমারী অঞ্চলের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ আকিব সোহেল আকাশ ব‌লেন, এরই মধ্যে ঘাট এলাকায় প্রস্তুতিমূলক কাজও সম্পন্ন হ‌য়ে‌ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্প‌তিবার থে‌কে ফেরি চলাচল শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ