ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​৫ মাস ১৫ দিনের হামে কেড়ে নিল মিশকাতকে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১৯:২৬:১২
​৫ মাস ১৫ দিনের হামে কেড়ে নিল মিশকাতকে ​৫ মাস ১৫ দিনের হামে কেড়ে নিল মিশকাতকে

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫ মাস ১৫ দিন বয়সী শিশু মিশকাত। সে চরণদ্বীপের সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ মাজেদুল হকের সন্তান।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ মে) থেকে মিশকাত জ্বর, কাশি ও সর্দিতে আক্রান্ত হয়। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ বেড খালি না থাকায় অন্য একটি হাসপাতালেও নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে পুনরায় চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সন্তান হারিয়ে বিলাপ করতে করতে বাবা মাজেদুল হক বলেন, “একবারও বাবা ডাক শুনতে পারলাম না। বাবা বলার আগেই চুপ হয়ে গেছে মিশকাত।”

মিশকাতের মামা রিপন জানান, আছরের নামাজের পর চরণদ্বীপের নিজ বাড়িতে বাবার কোলে করে শেষবারের মতো নিয়ে আসা হয় ছোট্ট মিশকাতকে। পরে স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। শিশু মিশকাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ