ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১৫:০২:৪৯
কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আমজাদ হোসাইন রিপন (৩৬) নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।

বুধবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ১২ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আমজাদ হোসাইন রিপন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ