নিজস্ব প্রতিবেদক
রংপুর ও লালমনিরহাটে র্যাবের পৃথক অভিযানে ১৮১ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। সমাজকে মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল ১২/০৫/২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন ০৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল গ্রামের ধৃত আসামি মোঃ রিমন রহমান এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে শয়নকক্ষের খাটের নিচে থেকে ফেন্সিডিল সমগোত্রীয় অবৈধ মাদকদ্রব্য ৬৪ ( চৌষট্টি) বোতল এস্কাফ সিরাপ ও ১৮ (আঠারো) বোতল ফেয়ারডিল জব্দসহ একজন মাদক ব্যবসায়ী মোঃ রিমন রহমান (৪০), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মোছাঃ রেহেনা খাতুন, সাং-আমাশু কুকরুল, থানা-পরশুরাম, রংপুর মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অপর একটি অভিযানে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইং ১২/০৫/২০২৬ তারিখ বিকাল ০৫.৪১ ঘটিকায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন মোস্তফি বাজারে শ্রী বিষ্ণু চন্দ্র, পিতা-মৃত শরৎ চন্দ্র এর লোহার গ্রীলের দোকানের সামনে কুড়িগ্রাম থেকে রংপুরগামী মহাসড়কের উপর চেকপোষ্ট অভিযান পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৯৯ বোতল এসকাফ এবং ০১টি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল মিয়া (২৪), পিতা-মোঃ আঃ খালেক মিয়া, সাং-হাজিপাড়া, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামত সমূহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।