ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৩ ১১:৪৯:৫২
ফেনীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফেনীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ফেনীতে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।


গ্রেপ্তারকৃত মো. নুরুজ্জামান রাসেল (২৮) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সতঘড়ি এলাকার মো. মাসুদুর হাসানের ছেলে।


জানা যায়, দুপুরে র‍্যাবের একটি দল ওই এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে।

এসময় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে ধাওয়া করে পিকআপটি আটক করে চালকের সিটের নিচের শপিং ব্যাগ থেকে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার ও চালককে আটক করা হয়।


জিজ্ঞাসাবাদে আটক মাদককারবারি র‍্যাবকে জানায়, সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।


র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবাবড়ির আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ