ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারী আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ২১:৩৮:৫৫
বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারী আসামী গ্রেপ্তার বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারী আসামী গ্রেপ্তার
 
রাহাদ সুমন, 
বিশেষ প্রতিনিধি
 
বরিশালের বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ  সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত দুই ফেরারী আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী বানারীপাড়া পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম ফকির ও চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ নুর হোসেন হাওলাদার। 
 
 সোমবার (১১মে) রাতে  পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার ওসির নির্দেশনায় সহকারি উপ-পরিদর্শক মোঃ মাহফুজের নেতৃত্বে উপজেলার কুন্দিহার গ্রামের বাড়ি থেকে চেকজালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী নুর হোসেন হাওলাদার এবং সহকারি উপ-পরিদর্শক মোঃ আলী হাসানের নেতৃত্বে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে মাদক মামলায় পাঁচ বছরের দন্ডিত আসামী সাবেক যুবদল নেতা

সিরাজুল ইসলাম সিরাজ ফকিরকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করে  মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ###

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ