ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ২০:৩১:৩৩
​কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারি আটক ​কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারি আটক



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজাসহ মো. হাসিবুল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত হাসিবুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।  

জানা গেছে, সোমবার বিকালের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের রংমহল বিওপির ধলামাঠ এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় হাসিবুলকে ভারতীয় এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে মামলা দায়ের করে গাঁজাসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।



বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সবসময় সতর্ক আছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ