ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ২০:০৭:০৫
এবার স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম এবার স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এসময় তিনি স্পিকারকে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

সাদিক কায়েম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

এসময় তিনি স্পিকার মহোদয়কে তার বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেন। স্পিকার জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীর বাংলাদেশের রোল মডেলে উন্নতি হোক ডাকসু এমন প্রত্যাশা ব্যক্ত করেন।’

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিয়ের আমন্ত্রণপত্র দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ