ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উ”চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‍্যাব-৪ এর অভিযানে দুই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৯:৩৪:৫৩
অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উ”চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‍্যাব-৪ এর অভিযানে দুই অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উ”চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‍্যাব-৪ এর অভিযানে দুই

নিজস্ব প্রতিবেদক


অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে উ”চ বেতনে লোক পাঠানোর নামে
প্রতারণা করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ; র‍্যাব-৪ এর অভিযানে দুই

প্রতারক গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
(র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের
পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে
সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|


র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি বিভিন্ন সংঘবদ্ধ মানবপাচারকারী
চক্রের সদস্য ও প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট| এরই
ধারাবাহিকতায়, গত ১১ মে ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা
মহানগরীর ‍মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে এবং অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের
বিভিন্ন দেশে উ”চ বেতনে লোক পাঠানোর নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে
গ্রেফতার করে| গ্রেফতারক...তরা হলোঃ (১) নুসরাত জাহান(২৮) এবং (২) মোঃ
সোহান(২৪)|

 মামলার এজাহার ও গ্রেফতারক...ত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা
যায়,অভিযুক্ত ব্যক্তিরা পল্লবী থানাধীন এলাকায় “বিএফসি গ্লোবাল কনসালটেন্সি”
নামক অফিস খুলে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আর্কষণীয় বেতনে অস্ট্রেলিয়া,
ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগের প্রচারণা চালায়| সে সুবাদে
ভুক্তভোগীগণ বিগত ৬ মাস পূর্বে অভিযুক্ত ব্যক্তিদের অফিসে গিয়ে তাদের সাথে
অস্ট্রেলিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া ব্যাপারে কথাবার্তা বলে| এ
সময় তাদের জানানো হয়, অস্ট্রেলিয়া যেতে জন প্রতি ৯ লক্ষ, কুয়েত যেতে ৬ লক্ষ এবং
ইতালি যেতে ২০ লক্ষ টাকা এবং সার্ভিয়াতে যেতে জন প্রতি ৮ লক্ষ টাকা প্রদান করতে
হবে| এমতাব¯’ায় অভিযুক্তদের সাথে চুক্তির পরে ভুক্তভোগীগণ কয়েকটি বেসরকারি ব্যাংক
একাউন্টে সর্বমোট সাড়ে ৩ কোটি টাকা প্রদান করে এবং ০৩ মাসের মধ্যে বিদেশে

পাঠানোর চুক্তি করে| টাকা প্রদানের ১ মাস পর ভুক্তভোগীদের ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা
প্রদান করে| বর্ণিত আসামিগণ ফ্লাইটের তারিখ নির্ধারণ করে ভুক্তভোগীদের নিকট
বুকিং করা এয়ার টিকিট প্রদান করে এবং ফ্লাইটের তারিখ আসার ১ দিন পূর্বেই
বিভিন্ন অযুহাত দেখিয়ে টিকিট বাতিল হয়েছে মর্মে প্রতারণা করে|
৪| উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত
হয়| এ সংক্রান্তে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়| মামলার পরপরই র‌্যাব-৪ এর
একটি আভিযানিক দল জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে|
পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দুইজনের অব¯’ান সনাক্তের মাধ্যমে
তাদেরকে গ্রেফতার করা হয়|

গ্রেফতারক...ত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যব¯’া গ্রহণের জন্য সংশ্লিষ্ট
থানায় প্রেরণ করা হয়েছে|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ