*ঢাকার কেরাণীগঞ্জ হতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যমানের ৯০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আপডেট সময় :
২০২৬-০৫-১২ ১৮:১৭:০০
*ঢাকার কেরাণীগঞ্জ হতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যমানের ৯০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক
*ঢাকার কেরাণীগঞ্জ হতে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যমানের ৯০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।*
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১২/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ০৩:৩০ ঘটিকার সময় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সদর কোম্পানি, কেরাণীগঞ্জ, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন বন্ধ ছাটগাঁও, জিনজিরা এলাকায় তল্লাশী কার্যক্রম পরিচালনা করে ৯০ বোতল ফেনসিডিল, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা), সহ একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মো: হুমায়ুন সরদার (৩৫), পিতা- মো: আব্দুল আজিজ, সাং- বারহাদ্দা, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স