আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গায় নলকা ইউনিয়নের এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার নলকা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ভিপি আইনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম মেম্বার। নলকা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন করেন রায়গঞ্জ তারা সলঙ্গা আসনের এমপি ভিপি আইনুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রায়গঞ্জ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সলঙ্গা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম,
সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল সহ ইউনিয়ন,ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।