ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৭:০৮:১৩
কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরবানির পশুবাহী যানবাহনে ছিনতাই ও চাঁদাবাজি রোধে চালু থাকবে পুলিশের হটলাইন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগে ও পরে ১৪ দিন পুলিশ সদর দপ্তরে মনিটরিং সেল খোলা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ বিতরণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ