ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​আন্তর্জাতিক নার্সেস দিবসে নেত্রকোনায় র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৬:৪৪:৫৯
​আন্তর্জাতিক নার্সেস দিবসে নেত্রকোনায় র‌্যালি ও আলোচনা সভা ​আন্তর্জাতিক নার্সেস দিবসে নেত্রকোনায় র‌্যালি ও আলোচনা সভা

 স্টাফ রিপোর্টারঃ

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্বে ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডা. মো. আনোয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা নঈম, নেত্রকোনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সাইফুল হাসান নোমান, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হক এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাজহারুল আমীনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও নার্সরা।

পরে দুপুর ১২টায় জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং মুর্শেদা আক্তার বৃষ্টি ও রাহিমা আক্তার লাকির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিউটি রানী রায় ও নার্সিং তত্ত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস দিবসের কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ