ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে ৫ মামলার আসামিসহ তিন ইয়াবা কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৪:৫৮:৩১
নেছারাবাদে ৫ মামলার আসামিসহ তিন ইয়াবা কারবারি আটক নেছারাবাদে ৫ মামলার আসামিসহ তিন ইয়াবা কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
পাঁচ মামলার আসামি মো. রাসেল খানসহ তিনজন ইয়াবা ব্যবসায়ীকে পিরোজপুরের নেছারাবাদ থানা গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) গভীর রাতে উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ডের গ্রিন রোডের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল খান (২৮), মো. মেহরাব হোসেন (২০) ও শাকির মোল্লা (২০)। রাসেল মৃত মনসুর আলীর ছেলে, মেহরাব মো. মিজানুর রহমানের ছেলে এবং শাকির মো. সালাম মোল্লার ছেলে। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ কৌরিখাড়া গ্রামে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল খানের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালানোর পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইন্দেরহাটের গ্রীনরোড এলাকায় ইয়াবার একটি চালান বিক্রি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ