ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পিস্তল-গানপাউডারসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৩:১৩:০৯
পিস্তল-গানপাউডারসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার পিস্তল-গানপাউডারসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল, গুলি, গানপাউডার, হাতবোমা, মোটরসাইকেলসহ পাঁচ সদস্যের একটি আন্তঃজেলা ডাকাতদলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যশোরের সীমান্ত থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে ঢাকায় সন্ত্রাসী দলের কাছে সরবরাহ ও ডাকাতি চালিয়ে আসছিল।

সোমবার (১১ মে) বিকেল ৪টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ-যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)।

এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক (গানপাউডার), একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা যশোর সীমান্ত থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এনে হাতবোমা তৈরি করত এবং তা ঢাকায় বিক্রি ও ডাকাতি কাজে ব্যবহার করত।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ