ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার অন্যতম আসামি নওগাঁ থেকে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১৩:১২:২২
র‌্যাবের অভিযানে রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার অন্যতম আসামি  নওগাঁ থেকে গ্রেফতার। র‌্যাবের অভিযানে রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার অন্যতম আসামি নওগাঁ থেকে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক


র‌্যাবের অভিযানে রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার অন্যতম আসামি  নওগাঁ থেকে গ্রেফতার।
 
 বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
বাদীর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি  এবং তার সহযোগীরা দাঙ্গাবাজ প্রকৃতির লোক। গত ০৫/০৩/২০২৬ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় ভিকটিম মোঃ আরিফুল ইসলাম (২৮) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ী ফেরার পথে বদরগঞ্জ পৌরসভাধীন আম্বিয়ার মোড় নামক স্থানে পৌঁছালে গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে ভিকটিমকে গালাগালি শুরু করে। ভিকটিম গালাগালির প্রতিবাদ করলে গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা তাৎক্ষনিক ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা চাপাতি, হাতুড়ি এবং লোহার রড দ্বারা ভিকটিমকে বেদমভাবে মারপিট করতে থাকে। মারপিটের এক পর্যায়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে আসামির হাতে থাকা চাপাতি দিয়ে ভিকটিমের মাথার পিছনের খুলিতে সজোরে কুপিয়ে ভিকটিমকে হাড়কাটা রক্তাক্ত জখম করলে ভিকটিম মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৮, তারিখ- ০৬/০৫/২০২৬ ইং, ধারা-১৪৯/৩২৩/৩৪১/৩০২/১১৪/৩৪/৫০৬ পেনাল কোড, ১৮৬০।
 
 ঘটনাটি অত্যন্ত  মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
 
 সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র‌্যাব-৫, সিপিসি-০৩, জয়পুরহাট এর যৌথ আভিযানিক দল ইং ১২/০৫/২০২৬ তারিখ রাত ০৩.২০ ঘটিকার সময় নওগাঁ জেলার সদর থানাধীন নিশ্চিন্ত বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামস্থ জনৈক শ্রী দিলীপ (৪৫), পিতা-মৃত বিরেন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি ১। গোপাল ব্যানার্জী (২৫), পিতা- নন্দ ব্যানার্জী, সাং-বালুয়াভাটা, থানা-বদরগঞ্জ,  জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, অপহরণ, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ