ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ২৬ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১২:১৫:২২
পাকুন্দিয়ায় ২৬ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পাকুন্দিয়ায় ২৬ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২৬ বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে র‌্যাবের সহযোগিতায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া কালাম (৪৩) উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি পাকুন্দিয়া থানা পুলিশের সর্বোচ্চ অর্জন। ২৬ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০০১ সালে একই গ্রামের সমবয়সী সোহেল মিয়াকে ছুরিকাঘাতে খুন করেন কালাম। এ ঘটনায় নিহতের পিতা জসীম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেন। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন কালাম।

সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে কালামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পরিপ্রেক্ষিতে পাকুন্দিয়া থানা পুলিশ র‌্যাবের সহযোগিতায় সোমবার দিবাগত রাতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ