ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১১:৪২:৫২
‎সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু ‎সিদ্ধিরগঞ্জে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।


নিহত মনিরুলের মাগুরার মোহাম্মদপুর থানাধীন পাল্লা গ্রামের মোহাম্মদ জাকির এবং শুভ পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের মিজান সিকদারের ছেলে। পরিবারের সাথে মনিরুল সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় এবং শুভ মুনলাইট এলাকায় বসবাস করতো।


‎সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিরস্ত্র মো. মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার (১১ মে) দুপুরে মাদ্রাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ ছিল। পরে পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান।


বুধবার (১২ মে) ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। নিহতদের পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় লাশ নিজেরা জিম্মায় নিয়ে যান।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ