ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে সেতুর সংযোগ সড়কে ধস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১১:৩৫:৪৫
চিলমারীতে সেতুর সংযোগ সড়কে ধস চিলমারীতে সেতুর সংযোগ সড়কে ধস
নিজস্ব প্রতিবেদক
চিলমারীতে উপজেলা প্রশাসনের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তদারকি এবং রক্ষণাবেক্ষণে অবহেলার কারণে ৬০ মিটার দীর্ঘ মাচাবান্দা এলাকার আকালুর ঘাট ব্রিজের একাংশ ধসে গেছে।

মাচাবান্দাগামী অপর ব্রিজের সংযোগ রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় উপজেলা সদরের আসা যানবাহন চলাচলে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে রাস্তা দুটি দিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় যাতায়াতকারী সাধারণ মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিনা বাজার থেকে চিলমারী উপজেলা আকালুর ঘাট হয়ে শরীফেরহাটগামী নতুন ব্রিজের সংযোগ রাস্তার মাটি ধসে হেরিং বোন বন্ড ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষের নির্বিঘ্নে যাতায়াতসহ যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায়, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

রাস্তাটিতে ধস দেখা দেওয়ায়, শরীফেরহাট মিনাবাজার, পাত্রখাতা, কাশিমবাজারসহ বজরা এলাকার হাজারও মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। থানাহাট ইউনিয়নের মাচাবান্দার অপর ব্রিজের সংযোগ রাস্তাটিও একইভাবে ধসে গেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী জানান, ব্রিজের সংযোগ রাস্তাটি সম্পূর্ণভাবে বালু দিয়ে তৈরি হওয়ায় হেরিং বোন বন্ড রাস্তাটিতে ধস দেখা দিয়েছে। তিনি রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ