ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১২ ১০:১৮:০০
লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর লিচুর বিচি গলায় আটকে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ওই এলাকার মুদি দোকানদার শাহীন মিয়ার ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি বিচি আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী সাংবাদিকদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ