ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা হামলায় পাকিস্তানে ১৫ পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ২২:০৭:৪৩
বোমা হামলায় পাকিস্তানে ১৫ পুলিশ সদস্য নিহত বোমা হামলায় পাকিস্তানে ১৫ পুলিশ সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্থাপনাকে লক্ষ্য করে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলায় আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা গেছে।

শনিবার রাত প্রায় ৯টার দিকে বান্নু জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, বিস্ফোরকভর্তি একটি দ্রুতগতির গাড়ি পুলিশ স্থাপনার ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটানো হয়। শক্তিশালী ওই বিস্ফোরণে ভবনটির বড় অংশ ধসে পড়ে এবং আশপাশের এলাকাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়।

রোববার নিহত পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। জানাজায় স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি মূলত পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ