ইবিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৩০ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান
ইবিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৩০ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৩০তম ব্যাচের (অনার্স ২০১৯-২০) শিক্ষার্থীদের বিদায় জানাতে অনুষ্ঠিত হয়েছে ‘ফেয়ারওয়েল প্রোগ্রাম ২০২৬’।
সোমবার (১১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের গগন হরকরা গ্যালারীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কৃতী শিক্ষার্থীদের নানাবিধ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয় এবং সকল বিদায়ী শিক্ষার্থীকে বিদায়ী ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তোমাদের ভর্তির সময়ে আমরা শঙ্কিত ছিলাম। কিন্তু আমি সাক্ষ্য দিচ্ছি, তোমাদের অনার্স-মাস্টার্স শেষে এই অভিজ্ঞতা ও অর্জন নিয়ে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তোমাদের ব্যাচের মাদ্রাসা পড়ুয়া দুইজন শিক্ষার্থীকে পেছনে ফেলে জেনারেল পড়ুয়ারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছ। এটা প্রমাণ করে অধ্যবসায়-জ্ঞান মানুষকে অনেক উপরে নিয়ে যায়। আল্লাহর বানী, যারা তাক্বওয়াভিত্তিক জীবন গঠন করে এবং সৎকাজ করে, তাদের কোনো ভয় নেই।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, তোমরা কারো প্রতি কোনো অভিযোগ রাখবে না। আর সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করবে। তোমরা যেখানে-ই যাও, যা-ই করো, নামাজ বাদ দিও না আর পরিবারের সবার সাথে ভালো আচরণ করো।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স