ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি এক নারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ২১:৩২:৪২
তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি এক নারীকে জরিমানা তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি এক নারীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি মূল্যে বিক্রি করায় রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজাার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অর্থদণ্ড প্রদান করেন।

জানা গেছে, বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশে নিজ বাড়িতে পেট্রোল মজুত করে বেশি মূল্য বিক্রি করে আসছেন।

অভিযানে সত্যতা পাওয়া গেলে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ