ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক দপ্তরে তালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ২১:১০:৪৮
​বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক দপ্তরে তালা ​বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা, প্রশাসনিক দপ্তরে তালা


নিজস্ব প্রতিবেদক: মো: রাজিবুল হোসেন তানিম


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।

সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে শিক্ষকরা এ কর্মসূচি শুরু করেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর তারা রেজিস্ট্রার দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে গিয়ে তালা দেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে পদোন্নতির দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছেন। এর আগে তারা পূর্ণাঙ্গ শাটডাউন ঘোষণা করেছিলেন। পরে শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে পরীক্ষা গ্রহণ করা হলেও কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে রোববার দুপুরের পর পরিস্থিতি নতুনভাবে উত্তপ্ত হয়ে ওঠে। প্রক্টরসহ কয়েকজন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন এবং পুনরায় পূর্ণাঙ্গ শাটডাউন ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সকাল থেকে শিক্ষকরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন শুরু করেন।

রেজিস্ট্রার কার্যালয়ে তালা দেওয়ার বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, “আমাদের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলানো হয়েছে।”
এ সময় কয়েকজন কর্মচারী জানান, শিক্ষকদের নির্দেশনার কারণেই তারা দপ্তরগুলোতে তালা ঝুলিয়েছেন।

আন্দোলনকারী শিক্ষক ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ধীমান কুমার রয় বলেন, “আমরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। প্রশাসনিকভাবে তাঁর সঙ্গে আর কোনো সহযোগিতা করা হবে না। ইতোমধ্যে কয়েকজন শিক্ষক পদত্যাগ করেছেন। পদোন্নতি বোর্ড বসানোর দীর্ঘ সময় পার হলেও বিষয়টি সমাধান হয়নি। তাই আমরা এই অবস্থান নিয়েছি।”

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, “যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শিক্ষার্থীদের ক্ষতি করে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা উচিত নয়। কেউ কর্মবিরতি পালন করতে পারেন, তবে অন্যের কাজ বন্ধ করে দেওয়া আইনবিরোধী। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ