মোহনগঞ্জে ১২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
মোহনগঞ্জে ১২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (১১ মে) বিকেলের দিকে পৌরশহরের পুকুরিয়া এলাকায় একটি বাসায় গড়ে তোলা অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান উপস্থিত ছিলেন।
অভিযানে ২২০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় আসমা আক্তার নামে এক নারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার ও মজুদে মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্যসম্পদ রক্ষা ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার মোহনগঞ্জ পৌরশহরের খলিফাপট্টি এলাকা থেকে সাড়ে আট লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার বরান্তর হাওর এলাকা থেকেও বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স