ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১৯:২৭:৪৮
এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, জেলে আটক এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, জেলে আটক
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় এক জেলেকে আটক করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 

সোমবার পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় মাসুদ প্রামানিকে আটক করা হয়।


তিনি সিদ্দিক কাজীর পাড়া এলাকার মো. শহীদ প্রামাণিকের ছেলে ।


দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হবে। পরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ