ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১৯:১৩:৪৪
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকালে দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত খায়রুল ইসলাম (৪৮) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগীড় গ্রামের খোকা মিয়ার ছেলে।
 
 
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, গোয়ালঘরে পা পিছলে ঝুলন্ত তারে হাত লেগে বিদ‍্যুতায়িত হন খায়রুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ