ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১৯:০৮:২২
মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরকর্মীর মৃত্যু মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরকর্মীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম ভোলা রানী দাস।

সোমবার সকাল ৭টায় অফিসের ৩য় তলা থেকে লাঠি দিয়ে গাছের বেল পাড়তে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি মধুপুর পৌরসভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

এ বিষয় মধুপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ