ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট জেলার বহুল আলোচিত হত্যার মামলার আসামি র‌্যাবের অভিযানে ময়মনসিংহ জেলার পাগলা থানা হতে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১৭:১০:২২
লালমনিরহাট জেলার বহুল আলোচিত হত্যার মামলার আসামি র‌্যাবের অভিযানে ময়মনসিংহ জেলার পাগলা থানা হতে গ্রেফতার। লালমনিরহাট জেলার বহুল আলোচিত হত্যার মামলার আসামি র‌্যাবের অভিযানে ময়মনসিংহ জেলার পাগলা থানা হতে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাট জেলার বহুল আলোচিত হত্যার মামলার আসামি র‌্যাবের অভিযানে ময়মনসিংহ জেলার পাগলা থানা হতে গ্রেফতার।

বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
। বাদী মোঃ বেলাল হোসেন (২৮) এর দায়েরকৃত এজাহার হতে জানা যায়, বাদী পেশায় একজন কৃষক। গত ২৪/০২/২০২৬ তারিখ রাতে ভিকটিম এবং তার পিতা ভাত খাওয়ার পরে বাড়জ থেকে বের হন। পরে গত ইং ২৫/০২/২০২৬ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় লালমনিরহাট থানাধীন ১০ নং বড় বাড়ী ইউনিয়ানের জয়হরি মৌজাস্থ জনৈক মোঃ দুদু মিয়া (৩৮), পিতা-মৃত আব্দুল খালেক এর ভুট্টাক্ষেতে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তির লাশের তথ্য পাওয়া যায়। বাদী ঘটনাস্থল উপস্থিত হয়ে মৃত ব্যক্তির লাশটি সনাক্ত করে নিশ্চিত হন যে, মৃত ব্যক্তি বাদীর ছোট ভাই ভিকটিম মোঃ হেলাল উদ্দিন (২৫)। বিষয়টি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। পরবর্তীতে বাদী থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা আসামিগণের বিরুদ্ধে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করনে। যার মামলা নং-৩০/৭৬ তাং-২৫/০২/২০২৬ ধারা ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।
 
 ঘটনাটি অত্যন্ত  মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়|
 
 সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি যৌথ  আভিযানিক দল  ১১/০৫/২০২৬ ইং তারিখ রাত ০৩.৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাট থানার হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত প্রধান আসামি মোঃ আলম (৪০), পিতা- মোঃ জলিল, সাং-সিন্ধুর মতি, থানা ও জেলা- লালমনিরহাট'কে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন দোবাশিয়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় । 
 
 পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ