ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১৬:১০:১২
বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনা নদীতে ডুবে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাহির শাহরিয়ার ঢাকার বি.এফ. শাহীন কলেজের শিক্ষার্থী।


জানা যায়, কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে করে নরসিংদীতে আসে মাহির। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

 
নরসিংদী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সকালে নাগরিয়াকান্দি এলাকায় মেঘনায় ডুবে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অধিক সময় খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে। পুনরায় পানিতে তল্লাশি চালানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ