ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিআইএ-মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১২:৫৬:২২
সিআইএ-মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড সিআইএ-মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম এরফান শাকুরজাদেহ। তিনি ইরানের একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতেন, যা স্যাটেলাইট-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত ছিল।

ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ