ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১২:৫২:৫৭
অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা, টহল জোরদার করেছে বিজিবি। এরই পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। ১৫ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।


বিজিবি জানায়, ভারতে অবস্থানরত বাংলাভাষি মুসলিমদের ‘অবৈধ’ তকমা দিয়ে বাংলাদেশে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশ সীমান্তের লাগোয়া গ্রামগুলোর অধিবাসীদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুধু বাংলাদেশি নয় বরং রোহিঙ্গা বা ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে মানুষকে পুশইন করার পরিকল্পনা করছে বলে সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে! এই পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোটা সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে।

 
সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি দিন ও রাতব্যাপী টহল কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা নিরাপত্তা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধ করা যায়। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়।

 
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। যে কোনো পরিস্থিতিতে ১৫ বিজিবির আওতায় সীমান্তগুলোতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ