ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বিয়ের আয়োজন এড়িয়ে চলার আহ্বান মোদির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১২:২৯:৩৮
বিদেশে বিয়ের আয়োজন এড়িয়ে চলার আহ্বান মোদির বিদেশে বিয়ের আয়োজন এড়িয়ে চলার আহ্বান মোদির
নিজস্ব প্রতিবেদক
বিদেশে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা এড়িয়ে চলতে ভারতীয় নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরান যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে জ্বালানি সাশ্রয়েরও পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার এক জনসভায় দেওয়া ভাষণে মোদি বলেন, ‘আমাদের পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে হবে। যেসব শহরে মেট্রো লাইন আছে, সেখানে আমাদের মেট্রোতে যাতায়াত করা উচিত।’

তিনি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ওপর বিশেষ জোর দিতে হবে।’ তিনি ভারতীয়দের স্বর্ণের গয়না না কিনতে এবং বিদেশে ভ্রমণ ও দেশের বাইরে বিয়ের আয়োজন এড়িয়ে চলার আহ্বান জানান।

মোদি বলেন, ‘মধ্যবিত্তদের মধ্যে বিদেশে বিয়ে, ভ্রমণ এবং ছুটি কাটানোর একটি ক্রমবর্ধমান সংস্কৃতি তৈরি হচ্ছে। আমাদের অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত করা উচিত।’

সাম্প্রতিক বছরগুলোতে ভারতে অনেকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেছে নিচ্ছেন।

১৪০ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারত, মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল। হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ভারত।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ