ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১১:১৩:৪৬
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলি সেনা নিহত
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ লেবানন সীমান্তের কাছে মানারা এলাকায় হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় ইসরাইলের একে সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ রোববার এ হামলা চালানো হয়।
 
সেনাবাহিনীর তথ্যমতে, মার্চের শুরুতে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার পর থেকে ১৮ জন ইসরাইলি সেনা নিহত হলো।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এই হামলার পর সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অবস্থানে বিমান হামলা ও গোলাবর্ষণ করছে। উত্তর ইসরাইলের গ্যালিলি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পরে হিজবুল্লাহ জানায়, সীমান্তে চলমান লড়াইয়ের মধ্যেই তারা দক্ষিণ লেবাননের আল-তাইবেহ শহরের একটি বাড়ির ভেতরে থাকা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ