ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরে মিলল নিখোঁজ সবজি ব্যবসায়ীর লাশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ১১:০৫:১৯
পুকুরে মিলল নিখোঁজ সবজি ব্যবসায়ীর লাশ পুকুরে মিলল নিখোঁজ সবজি ব্যবসায়ীর লাশ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের পুকুরে মিলল এক সবজি ব্যবসায়ীর লাশ।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মূলচর গ্রামে পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত দ্বীন ইসলাম কাজি ওরফে পাখি একই গ্রামের খোকন কাজীর ছেলে। তিন কন্যাসন্তানের এই বাবা পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৯ মে) রাত ১টার দিকে নিজের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন পাখি। এর মধ্যে রোববার সকালে অজ্ঞাত কেউ পরিবারকে জানায়, পাখিকে টাঙ্গাইলে আহত অবস্থায় পাওয়া গেছে এবং টাকা নিয়ে সেখানে যেতে হবে। এই খবরে পরিবারের কিছু সদস্য টাঙ্গাইলে চলে যান। এদিকে বিকাল পাঁচটার দিকে বাড়িতে থাকা স্বজনরা পুকুরে পাখির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

টংগিবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, নিহতের পরিবার বিকাল ৪টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করে যায়। ডায়েরি শেষে বাড়ি ফেরার পথেই স্বজনরা পুকুরে লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করে।

পরিবারকে মিথ্যা তথ্য দিয়ে টাঙ্গাইলে সরিয়ে রাখার বিষয়টি এই মৃত্যুকে রহস্যজনক করে তুলেছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে টংগিবাড়ী থানা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ