ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১১ ০০:১৩:৫০
সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক কারবারি আটক
 
আখতার হোসেন হিরন, 
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।
 
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা হরিণচড়া বাজার এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওই নারীকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এক কেজি হেরোইন।
 
আজ রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান,৫২ বছর বয়সী গ্রেপ্তারকৃত নারীর নাম পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে। তবে  আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ