ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় ৫ জন অনলাইন জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১৯:০৫:৩৫
ধর্মপাশায় ৫ জন অনলাইন জুয়াড়ি আটক ধর্মপাশায় ৫ জন অনলাইন জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৫ জন অনলাইন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মড়লপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন মোছা.ময়না (৪৫), মাহফুজ মিয়া (১৯), শুভ মিয়া (২২), জাকিরুল মিয়া (৩৫) এবং কামাল মিয়ার ছেলে কিশোর অয়ন হাসান (১৫) । এ সময় আটটি মোবাইল,একটি মোটরসাইকেল ও একটি বই জব্দ করা হয়।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা জানান, অনলাইন জুয়াড় সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থানায় মামলা দায়ের করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ