ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১৫:৩৪:৩৬
দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে সড়কে চাঁদাবাজির অভিযোগে অবরোধ শুরু হলে বেলা ১১টার দিকে স্থগিত করা হয়। ‎

‎পরে দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে পৌরসভার ট্রাক টার্মিনালের খাস আদায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

‎এর আগে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মধ্যস্থতায় পৌর প্রশাসন ও শ্রমিক-মালিক ঐক্য পরিষদের নেতাদের মধ্যে আলোচনা হয়। আলোচনায় পৌর এলাকার ভেতরে চলমান টোল আদায় বন্ধের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

‎দিনাজপুর ট্রাক শ্রমিক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বাবি সাদা জানান, টোল আদায় আপাতত বন্ধ রাখার আশ্বাসে অবরোধ স্থগিত করা হয়েছে। তবে স্থায়ী সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ