ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাতার উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১০ ১৫:৩০:৪০
কাতার উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত কাতার উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত
নিজস্ব প্রতিবেদক
কাতার উপকূলের কাছে একটি জাহাজে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানা গেছে।

রোববার ভোরে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক সংস্থা এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ‘অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র’ জাহাজটিকে আঘাত হানে। খবর বার্তা সংস্থা এএফপির।

সংস্থাটি আরও জানায়, অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের কোনো ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

সংস্থাটি জানায়, ঘটনাটির পেছনে কে বা কী জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ